চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।বৃহস্পতিবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কর্ণফুলী টানেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।আনোয়ারা থানার ওসি বলেন, ‘কোরিয়ান ইপিজেডের শ্রমিকবাহী একটি বাস টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দ...