ময়মনসিংহের ভালুকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের পর অব্যবহৃত ইট, রড, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী মাত্র ৭০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) না জানিয়ে এবং দরপত্র আহ্বান না করেই এসব মালামাল বিক্রি করা হয়েছে। এ ছাড়া মালামাল বিক্রির টাকা দিয়ে শিক্ষকরা পূজার ছুটিতে রাঙামাটি ভ্রমণ করেছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা।ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা স্কুল...