বলিউডের গ্ল্যামার জগত, ক্যামেরা আর গণমাধ্যমের চোখ থেকে দূরে শান্ত ও নিরিবিলি জীবন বেছে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও তার স্বামী পরিচালক আদিত্য ধর। সম্প্রতি ‘ফ্রি প্রেস জার্নাল’ এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুম্বাইয়ের কোলাহল ছেড়ে নিজেদের স্থায়ী ঠিকানা ভারতের হিমাচল প্রদেশে স্থানান্তরিত করেছেন এ তারকা দম্পতি।বর্তমানে কাজের প্রয়োজনে মুম্বাইয়ে যাতায়াত করলেও তাদের মূল বসবাস এখন হিমাচলের পাহাড়ি অঞ্চলেই।হিমাচলের মান্ডি জেলার গোহাড়ে ইয়ামির একটি ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাড়ি রয়েছে। ২৫ একর জায়...