ছিল সাজানো সংসার। চার বছর বয়সী সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি হাসিখুশি পরিবার ছিল ড্রামার আদনান রুশদী। এক ডেঙ্গু সেই সংসার তছনছ করে দিয়েছে। মারা গেছেন স্ত্রী, নিজেও হৃদরোগে আক্রান্ত হয়েছেন।ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরের দিনেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে নেওয়া হয়েছে।আদনান রুশদীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। আদনান রুশদী বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত।...