ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ করার দাবি কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিকের।এর বদলে জাতীয়তাবাদী ছাত্রদলের দক্ষ ও শিক্ষিত নেতাকর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।আজ রবিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।স্ট্যাটাসে আতিকুর রহমান আতিক বললেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রান্তিক ও অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে...