‘কুত্তার বাচ্চা’— শব্দটি শুনলে অনেকের মনে গালির ধারণা আসতে পারে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সবসময় এর অর্থ এক নয়। কখনো কথার বুলি, আবার কখনো স্নেহ প্রকাশেও এমন শব্দের ব্যবহার রয়েছে— এমন ব্যাখ্যা দিয়েছেন আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।মাওলানা মামুনুল হককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা সামনে এসেছে।গতকাল রবিবার এ বিষয়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক নিজের ফেসবুকে পোস্ট দেন। সেখানে দাবি করা হয়, বাবুন...