ভোক্তার স্বার্থ সংরক্ষণে পণ্যের প্রণয়ন ও নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে চায় সরকার। এজন্য দেশের ১০টি জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল; কিন্তু সেখানেও রয়েছে ধীরগতি। আড়াই বছর পেরিয়ে গেলেও ভৌত অগ্রগতি দাঁড়িয়েছে ১৫ শতাংশ। এ ছাড়া খরচ হয়েছে ৫৩ কোটি ৩৫ লাখ টাকা, যা মোট বরাদ্দের ১১ দশমিক ৫ শতাংশ। এমন পরিস্থিতিতে নির্ধারিত মেয়াদেও প্রকল্পের বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ‘১০ জেলায় বিএসটিআইর আঞ্চলিক কার্যালয় স্থাপন’ প্রকল্পে এ অবস্থা বিরাজ করছে। আগা...