নতুন ধান ঘরে উঠেছে। উঠানে চলছে চাল শুকানোর ব্যস্ততা। রান্নাঘরে তখন অন্য আয়োজন। চুলায় বসেছে ক্ষীর, তৈরি হচ্ছে মাষকলাইয়ের ডাল। কোথাও ছোলা-মুড়ি, কোথাও চালকুমড়া দিয়ে বানানো হচ্ছে টক-মিষ্টি এক পদ। মাছ-মাংসের পাশাপাশি থাকছে শীতের নানা সবজি। সব মিলিয়ে নবান্নের দিনের খাবারের আয়োজন যেন একেকটি পরিবারের সামর্থ্য ও আনন্দের প্রকাশ।দিনাজপুরের গ্রামাঞ্চলে একসময় নবান্নের দিনে নয় রকম খাবার তৈরির প্রচলন ছিল। এই নয় পদের খাবার খাওয়ার রীতি থেকেই নবান্নের নামের সঙ্গে নয় সংখ্যার একটি সম্পর্কের কথা বলা হয়। তালিকায় যেমন...