বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা করেছে একদল স্থানীয়। পরে সেই থানা পরিদর্শনে গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।আজ শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় গিয়ে হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন মন্ত্রী। পরে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।থানা পরিদর্শন...