কম সময়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটজনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকাল ৯টা থেকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন।অভিযান শেষে সাংবাদিকদের র্যাব-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ জানিয়েছেন, এ চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লি...