দেশের শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে। কর্পোরেট ও ব্যবসায়িক সফর, পর্যটন, শিল্প খাত, ব্যক্তিগত যাতায়াত এবং চিকিৎসাসেবার জন্য এ সেবা চালু করা হয়েছে।প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট এবং দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে হেলিকপ্টারগুলো পরিচা...