এত কিছু কপি করলাম।
তবু হুমায়ূনের আধেক জনপ্রিয়তাও কেন পেলাম না?বইমেলায়
হুমায়ূন আহমেদকে বেঁধে রাখা হয়েছে। হাতজোড়া
কি পিছমোড়া করে বাঁধা? সেরকমই
মনে হলো। চেক হাফ
শার্টের ওপর হাতাকাটা সোয়েটার।
মানুষটা ফ্যাশনদুরস্ত নন। সরলসিধা বেশভূষা।
তার গদ্যের মতোই। বইমেলায় পাঠকের ঢল না নামলেও
বৃষ্টির ঢল নেমেছিল। বই
বেচাবিক্রি তো দূরের কথা;
আশীফ এন্তাজ রবি ভাই আর
আমি সারা দিন স্টলে
বসে মাছিও মারতে পারিনি। আগেরবার তবু খাবারের স্টলগুলোতে
ভিড় ছিল। সেগুলোও ফাঁকা।
খাবার নাই, মাছিও নাই।
বৃষ্টিতে ভিজে হাঁ...