দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে।আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। ঘূর্ণিঝড়টি শুক্রবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ বুধবার দুপুর ১২ টায় চট্টগ্রাম সম...