বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ভিত্তিতে বিএনপি সরকার গঠনের
পর থেকে রাজনৈতিক পরিস্থিতিতে ‘স্থিতিশীলতা ও উন্নতি’ ঘটেছে বলে মনে করছে ব্রিটিশ স্বরাষ্ট্র
মন্ত্রণালয়। তাদের ওয়েবসাইটে প্রকাশিত ‘রিপোর্ট অব অ্যা ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ:
পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলেছে— বাংলাদেশে রাজনৈতিক দল,
সাংবাদিক, সুশীল সমাজের সংগঠন এবং মানবাধিকার গোষ্ঠীগুলো কাজ করার, মতপ্রকাশ ও প্রকাশ্যে
আলোচনা-সমালোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে বর্তমান...