জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আওয়ামী দোসরদের সঙ্গে তারা একত্রিত হয়ে দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিভ্রান্তির চেষ্টা করছে।আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘যারা বিরোধী দলে, সংসদে বসে বলে আমরা তো আপনাদের পথেই হাঁটছি, আপনাদের সকল কাজে আমরা সমর্থন করছি। কিন্তু এই মানুষগুলো বাইরে এসেই তা...