জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতদের আইনি সুরক্ষা চান দেশের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে গণঅভ্যুত্থানের দাবি ও জুলাই জাতীয় সনদের টেকসই বাস্তবায়নও চান তারা।
গতকাল মঙ্গলবার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠকে এ দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিশেষ কমিটি জানিয়েছে, জুলাই সনদের আলোকে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে’ প্রয়োজনীয় সংস্কার করবে সরকার।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগ...