পুলিশের বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে— এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বললেন, আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার পুলিশের আছে, যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়। তবে বিগত সরকারের আমলের মতো বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের পথে হাঁটবে না বর্তমান সরকার। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম এবং চলমান ইস্যুতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।
সরকার আগের মতো আন্দোলন দমনের পথে যেতে চায় না জানিয়ে প্...