আইডল। সহজ ভাষায় আদর্শ বা প্রিয় ব্যক্তি। চীনা সমাজে অনেক আগে থেকেই আছে ‘আইডল কালচার’। বিজ্ঞান থেকে শুরু করে বিনোদন, প্রতিটি জগতে তরুণ-তরুণীদের আছে অসংখ্য পছন্দের ব্যক্তি। তবে সম্প্রতি চীনের জেন-জিদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক। তার নাম বিয়াও শিয়াং। পড়ালেখা শেষে সমাজে প্রবেশ করা সদ্য অনেক তরুণের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের নানা সংকট নিয়ে বোঝা ও খোলামেলা আলোচনা করায় তিনি হয়ে উঠেছেন সবার প্রিয়।
অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি সমাজ চীনের। সেখানে অর্থনীতি ও প্রযুক্...