ডারউইন টেস্টটা ছিল স্বপ্নের মতো। ম্যাকাইয়ে সেটা পরিণত হয়েছে দুঃস্বপ্নে।
দুই দিনেই টেস্ট হেরেছে বাংলাদেশ। গতকাল তাই মাঠের বদলে ম্যাকাই শহরে ঘুরে দিন কেটেছে
বাংলাদেশি ক্রিকেটারদের।
অস্ট্রেলিয়ার সঙ্গে টানা দুই টেস্ট দাপটে খেলার আশা করেননি প্রধান নির্বাচক
হাবিবুল বাশার সুমনও। তাই বলে দুই দিনে হারবেন, ভাবেননি সেটিও। টিম হোটেলে গণমাধ্যমে
দেওয়া সাক্ষাৎকারে হতাশাটা লুকালেন না হাবিবুল বাশার, ‘প্রত্যাশা তো আসলেই বেশি ছিল।
একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্তু অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল...