একটি চোখ স্বাভাবিকভাবে দেখতে সক্ষম হলেও মস্তিষ্ক যদি সেই চোখের ছবি গ্রহণ ও ব্যবহার করতে না শেখে, তখন তাকে অ্যামব্লিওপিয়া বা অলস চোখ বলা হয়। সাধারণত একটি চোখে এ সমস্যা দেখা গেলেও
কিছু ক্ষেত্রে দুই চোখেই হতে পারে। জন্ম থেকে ৭ বছর বয়সের মধ্যে এই সমস্যা দেখা দেয় এবং বিশ্বে প্রায় ৩ থেকে ৪ শতাংশ শিশু এতে রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে শনাক্ত করলে এ রোগ পুরোপুরি নিরাময় সম্ভব।
কেন হয়?
অ্যামব্লিওপিয়া সাধারণত দুই চোখের পাওয়ারের মধ্যে বেশি পার্থক্য, দূরদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি থাকলে হতে পারে। এ...