পরিবেশগত নিয়মকানুন পরিপালনে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে শেয়ারবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। এরই অংশ হিসেবে ইটিপি স্থাপনের জন্য মাটি খননের কাজ শুরু করেছে কোম্পানিটি।আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বিষয়টি জানিয়েছে অ্যাপেক্স ট্যানারি।কোম্পানিটি জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর ইটিপি স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে মাটি খননের কাজ শুরু করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৪ জানুয়...