রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদক
নিমূল অভিযানে অংশ নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য
ইশরাক হোসেন। মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশেও দিয়েছেন তিনি। গতকাল
শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশ করা একটি ভিডিওতে তার হাতে দেখা যায় পিস্তল। এরপর
সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে প্রতিমন্ত্রী বলছেন, সামাজিক দায়বদ্ধতার
অংশ হিসেবে তিনি অভিযানে অংশ নিয়েছেন।
প্রতিমন্ত্রী
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামীর সময়কে বললেন, মাদকসেবীদের বিরুদ্ধে সা...