বাংলাদেশের বাজারে ভোক্তার সঙ্গে সবচেয়ে বেশি সংলাপ হয় বিজ্ঞাপনের মাধ্যমে। টেলিভিশনের জিঙ্গেল থেকে ফেসবুকের ‘মেগা সেল’, ইনফ্লুয়েন্সারের ভিডিও থেকে দোকানের ‘৫০% ছাড়’ ব্যানার। সেই বিজ্ঞাপনের সত্যতা, প্রতিশ্রুতি রক্ষা এবং চুক্তির শর্তের ন্যায্যতা ভোক্তা অধিকারের কেন্দ্রীয় বিষয়। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া ৪৪ ধারায় ‘অসত্য বিজ্ঞাপন, ঘোষণা ও তথ্য প্রচার’ দ্বারা প্রতারণার দণ্ড হালনাগাদ এবং ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা না দেওয়ার দণ্ড ডিজিটাল কমার্সে প্রসারিত করা হয়েছে।...