গর্ভধারণের শুরু থেকেই ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নিয়েছেন রেশমা আক্তার। চিকিৎসকদের পরামর্শ মেনে তার আশা ছিল, সরকারি এ প্রতিষ্ঠানেই জন্ম হবে সন্তানের। কিন্তু প্রসববেদনা নিয়ে হাসপাতালে পৌঁছানোর পর তার সে আশা গুঁড়িয়ে যায় মুহূর্তেই।
চিকিৎসক জানালেন— স্বাভাবিক প্রসব সম্ভব নয়, জরুরি সিজারিয়ান করতে হবে। কিন্তু অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় চার মাস ধরে এই কেন্দ্রে সিজারিয়ান কার্যক্রম বন্ধ। তাই তাকে (রেশমা) যেতে হবে অন্য হাসপাতালে। কথাটি শুনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার স্বামী...