রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, সরকারি পুকুর ইজারা ও ডিলার নিয়োগে অনিয়ম এবং বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন ও সরকারি বরাদ্দ ব্যবহারে অনিয়মের অভিযোগও তুলেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পুঠিয়া-দুর্গাপুরের বিএনপির কয়েকজন নেতাকর্মী।এ সময় তারা অভিযোগগুলোর তদন্ত,...