শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই বলে জানিয়েছে কোম্পানি। একই সময়ে প্রতিষ্ঠানটি টানা লোকসানে থাকায় শেয়ারটিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে সম্প্রতি কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে অলটেক্স ইন্ডাস্ট্রিজ জানায়, তাদের কাছে এমন কোনো...