নব্বইয়ের দশকের বলিউডের মেলোডি কুইন অলকা ইয়াগনিক। ‘তালে তাল মিলা’, ‘টিপ টিপ বারসা পানি’ কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো হাজারো কালজয়ী গানের এই গায়িকাকে হঠাৎ যখন হুইলচেয়ারে দেখল ভক্তরা তখন স্তব্ধ হয়ে গেছেন তারা। সম্প্রতি ভারতের দিল্লিতে মর্যাদাপূর্ণ ‘পদ্ম পুরস্কার’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হুইলচেয়ারে বসা অলকার একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়। আর তা দেখেই প্রিয় গায়িকার স্বাস্থ্যের অবনতি হয়েছে ভেবে দুশ্চিন্তায় ভেঙে পড়েন ভক্তরা। তবে এই তীব্র উদ্বেগের মাঝে নিজেই মুখ খুললেন এবং নিজের আসল শারীরিক অবস...