আর্থিক অন্তর্ভুক্তি, সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এক সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকের ‘প্রাইম অ্যাকাডেমিয়া’ উদ্যোগের আওতায় ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকাররা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। উদ্বোধনী বক্তব্য দেন প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি অ...