সামসুন্নাহার বেগম ভোলা জেলার
চরফ্যাশন এলাকার বাসিন্দা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে
এক সপ্তাহ ধরে ভর্তি তিনি। প্রথম দুদিন সকালে হাসপাতাল থেকে ডিম, রুটি ও কলা পেয়েছিলেন।
তবে এরপর থেকে ডিম দেওয়া হয়নি বলে জানালেন তিনি।
শুধু সামসুন্নাহারই নয়, বরিশাল
বিভাগের সবচেয়ে বড় এ হাসপাতালে কোনো রোগীই এখন খাবার হিসেবে নিয়মিত ডিম পাচ্ছেন না।
হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, অর্থ সংকটের কারণে ডিম সরবরাহ নেই। শুধু সকালে নয়,
দুপুর ও রাতের খাবারেও এসেছে পরিবর্তন।
খাদ্য নিয়মিত সরবরাহ কর...