বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব স্পাইন দিবস-২০২৬ ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে মেরুদণ্ডের সুস্থতা রক্ষা, হাড়ের ক্ষয়রোধ এবং হাড়ের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ই-ব্লক ও সি-ব্লক প্রদক্ষিণ করে আবার ডি ব্লকে গিয়ে শেষ হয়। পরে অর্থোপেডিক সার্জারি বিভাগের শ্রে...