ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম এ দিন ধার্য করেন।এদিন আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন ও আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজিরা দেন। আসামি হাদিসুর রহমান সাগরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এজন্য অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন। তবে দুই আসামি মাহমুদ ই...