মাঠের বাইরেও নিজের সাম্রাজ্য বড় করছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনায় নাম লেখালেন পর্তুগিজ মহাতারকা। ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক সিরিজের কাজ শুরু করেছেন তিনি। শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকছেন না রোনালদো, সিরিজটিতে নিজের চরিত্রেই পর্দায় দেখা যাবে তাকে।ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে নতুন এই সিরিজ তৈরি করছেন রোনালদো। এ জন্য দুজন মিলে গঠন করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওস’। সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন রোনালদো।সামাজিক যোগ...