মা ইলিশ রক্ষায় বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার বিকেলে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নদী তীরবর্তী বিভিন্ন বাজারেও অভিযান চালায় প্রশাসন।শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুমের নেতৃত্বে সন্ধ্যা নদীতে এ অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্...