ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক। সীমান্তের ১০টি পয়েন্ট দিয়ে দেশে প্রবেশের পর এসব মাদক ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। বিজিবির পাহারা ও অভিযান চললেও থামছে না মাদকের চোরাচালান। মাঝেমধ্যে বাহকরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল কারবারিরা। স্থানীয়দের অভিযোগ, কাঁটাতারবিহীন সীমান্ত, নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে সক্রিয় রয়েছে মাদক পাচারের চক্র। ইয়াবা, গাঁজা, হেরোইন এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ তরুণদের একটি অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। মাদকাসক্তির কারণে...