সপ্তাহের ব্যস্ত কর্মদিবসে অফিস না করে সিলেট ঘুরতে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীর বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত হতে ওই দপ্তরের হাজিরা খাতা পর্যালোচনা করেন সাংবাদিকরা। সেখানেই ধরা পড়ে তাদের একসঙ্গে অনুপস্থিতির বিষয়টি। এ বিষয়ে জানতে চাইলে উল্টো সাংবাদিকদের ওপরই ক্ষোভ ঝাড়েন দপ্তরটির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম। এক সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন— এমন অভিযোগও পাওয়া গেছে। জানা গেল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই, অর্থাৎ ছুটি না নিয়ে গত ৯ সেপ্টেম্বর দুপুরে অফিস...