রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন একটি ভবন
থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার
করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ছোট
মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে নির্মাণাধীন ভবনের পাশের সুইমিংপুলে
মেয়েকে রেখে তিনি ভবনটির ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে
তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্...