বান্দরবানের পাহাড়ি পাড়ায় উৎসবের আমেজ। বাড়ির উঠানে জড়ো হয়েছেন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী। চারদিকে হাসি-আনন্দ, পাহাড়ি নাচ-গানের সুর। আয়োজনের কেন্দ্রবিন্দুতে অদ্ভুত সুন্দর একটি ঝুড়ি। বাঁশ-বেতের নিপুণ বুননে তৈরি, ওপরে ঢাকনা। যত্ন করে সাজানো সেই ঝুড়ি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মেয়ের শ্বশুরবাড়ির মানুষের হাতে। ম্রো সমাজে এর নাম ‘খংতম’।
খংতম ম্রো জনগোষ্ঠীর ভালোবাসা, বিশ্বাস, দাম্পত্যের বন্ধন ও পারিবারিক জীবনদর্শনের এক অপূর্ব গল্প শোনায় আমাদের।
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের প্রাচীন ও স্বতন্ত্র জনগোষ...