ইরান আজ এক ‘অপরাজেয় শক্তি’। যার সামনে হার মানতে বাধ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানে হামলা শুরুর ২০ দিন পরই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধের অহংকার। গতকাল মঙ্গলবার নিজ মুখেই জাতির এ বীরত্বের কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলজাজিরা, তাসনিম নিউজ।
তেহরানের ওই সংবাদ সম্মেলনে আরাঘচি বলেছেন, ইরান গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা ‘এক কঠিন ও অপরাজেয় শক্তি।’ আমি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে বহুবার এ কথা শুনেছি: ‘আপনারা ইরানির...