ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।নিয়াজ মেহেদী বলেছেন, শনিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ।এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতিসংশ্লিষ্ট অপরাধে জড়িত ২৩ জন এ...