বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের গেম ডেভেলপমেন্ট ট্রফিতে চতুর্থ ম্যাচে এসে প্রথমবারের মতো হারল প্রথম তিন
ম্যাচে অপরাজিত থাকা অনূর্ধ্ব-১৯ দল। শনিবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৯ উইকেটে
হেরে গেছে অনূর্ধ্ব-১৯ দল।
মিরপুরে টস জিতে
ব্যাটিং নেয় অনূর্ধ্ব-১৯ দল, উদ্বোধনী ব্যাটার জারিফ সিয়ামের ৫৬ রান ছাড়া আর কোনো বড়
ইনিংস ছিল না অনূর্ধ্ব-১৯ দলে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্বাধীন
ইসলাম। ৪৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল।...