টানা ৯ দিন দুই সেশনে হয়েছে জাতীয় দলের অনুশীলন। সেভাবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন
না ফুটবলাররা। মৌসুমের মাঝে অলস দুই মাস কাটানোর ফলে ফুটবলারদের ফিটনেসের ঘাটতি স্পষ্ট।
সেটা কাটিয়ে ম্যাচ ফিট করে তুলতে হাতে পাওয়া সময়টা কাজে লাগাতে চাইছেন কোচ থমাস ডুলি।
কষ্ট হলেও ব্যাপারটি ইতিবাচক হিসেবে নিয়েছেন ফুটবলাররাও। ফিফা আসিয়ান কাপের দলে জায়গা
পেতে ক্যাম্পে থাকা ফুটবলাররা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছেন।
ডুলির এই ক্যাম্পে এখন আছেন ৩২ ফুটবলার। হামজা চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ,
তারিক কাজী, ফাহামিদুল ই...