হরমুজ প্রণালি দিয়ে
চলাচলকারী সব জাহাজকে ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। অন্যথায় তাৎক্ষণিক
ও কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির যৌথ সামরিক কমান্ড।
ইরানের রাষ্ট্রীয়
টেলিভিশনের প্রচারিত এক বিবৃতিতে এ নির্দেশ দিয়েছে খাতাম আল আনবিয়া যৌথ সামরিক
কমান্ড। তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত নৌপথ
অনুসরণ না করা, নির্ধারিত পথ থেকে বিচ্যুত হওয়া কিংবা ইরানের নৌচলাচলবিষয়ক
নির্দেশনা অমান্য করা হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে সশস্ত্র বাহিনী।
এই সত...