ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহার। এই রাজ্যের সংসদ সদস্য অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দেন প্রায় ৪ লাখ অতিথি। বিপুল এই জনসমাগমে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জমকালো আয়োজন একনজর দেখতে দর্শকদের কেউ কেউ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন।পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে নিজের মেয়ের বিয়েতে গ্রামবাসী, রাজনৈতিক মিত্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানান ছয়বারের সংসদ সদস্য অনন্ত সিং। তার বিরুদ্ধে হত্যা-অভিযোগসহ কয়েক ডজন ফৌজদারি মামলা রয়েছে। তবে এসব অভিযোগে কোনো অন্যায় করা...