দেশের ব্যাংক খাতের সংকট মোকাবিলা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সম্মিলিত ইসলামী ব্যাংককে সরকারি মালিকানায় এনে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষ, সৎ ও বিশ্বস্ত পেশাদারদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেন তিনি। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...