হিন্দি ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী অদিতি শর্মার সংসারে ভাঙনের সুর। স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, চরিত্র হনন এবং গহনা আত্মসাৎ করার মারাত্মক অভিযোগ তুলে মুম্বাইয়ের গুরগাঁও থানায় এফআইআর করেছেন এই অভিনেত্রী।পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অদিতি শর্মা জানান, ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অভিণীত বিদ্যানন্দ কৌশিকের সাথে তার প্রথম পরিচয় হয়। বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা গুরগাঁওতে একসাথে থাকা শুরু করেন এব...