দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও অটোমেশন (স্বয়ংক্রিয়করণ) ব্যবহারের কারণে তরুণ কর্মজীবীরা চরম সংকটে পড়েছেন। রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলভিত্তিক ইংরেজি দৈনিক সংবাদপত্র 'দ্য কোরিয়া টাইমস'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কোরিয়ার ডেটা ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের সাম্প্রতিক ডেটার বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন প্রযুক্তির দ্রুত প্রসারে এন্ট্রি-লেভেল ও প্রাথমিক পর্যায়ের চাকরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে।প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের জুলাই মাসে ১৫ থেকে ২৯ ব...