বিপরীত দিক থেকে আসা অটোগাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে মুজাহিদ পরিবহনের একটি বাস।আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের উজিরপুরের ধামুরা-সানুহার সড়কের বামরাইল ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।বাসটিতে থাকা ১৮ থেকে ২০ জন যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বিকল্প সড়ক থাকা সত্ত্বেও ধামুরা-সানুহার সড়কে নিয়মিত বাস চলাচল করছে। সরু ও ঝুঁকিপূর্ণ এ সড়কে দুটি যানবাহন পাশাপাশি চলা...