সুবিধাবঞ্চিত চা বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে চুক্তি করেছে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। নারী ও কিশোরীদের বিশেষ গুরুত্ব দিয়ে জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে তাদের সংকট মোকাবিলা এবং সক্ষমতা বৃদ্ধি করা এ উদ্যোগের লক্ষ্য। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত। অনুষ্ঠানে সিটি ব্যাংকের এএমডি ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান, এএমডি ও সিআইও কাজী...