শেয়ারবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসির বিরুদ্ধে আর্থিক প্রতিবেদনে অনিয়ম, সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও করপোরেট সুশাসনে ঘাটতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।এরই ধরাব...