আগামীর সময়

পেলের পাশে মেসি, সামনে শুধু জুনিনহো

পেলের পাশে মেসি, সামনে শুধু জুনিনহো

ফ্রি-কিকে ৭০তম গোল করেছেন মেসি। ছবি: এক্স

জাদুই দেখালেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার সকালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। মেসি জাদুতে সেই ম্যাচ মায়ামি জিতেছে ৪-২ গোলে। দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।


দারুণ প্রত্যাবর্তনের এই জয়ে ৯০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মেসি। ফ্রি-কিক থেকে এটা তাঁর ক্যারিয়ারের ৭০তম গোল।



খেলোয়াড়                   গোল        দেশ

জুনিনহো                      ৭৭            ব্রাজিল

পেলে                            ৭০            ব্রাজিল

লিওনেল মেসি               ৭০           আর্জেন্টিনা

রোনালদিনহো               ৬৬          ব্রাজিল

ভিক্তর লেগ্রোতাগলাই     ৬৬         আর্জেন্টিনা


ফ্রি-কিকে সর্বোচ্চ গোল



ফ্রি-কিক গোলে যা সর্বকালের যৌথ দ্বিতীয় সেরা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলও ৭০টি। লিওনেল মেসির সামনে কেবল জুনিনহো। ব্রাজিলিয়ান সাবেক এই তারকার ফ্রি-কিক গোল ৭৭টি।


মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে গোল ৬৪টি। সবশেষ ২০২৪ সালের আগস্টে আল নাসরের হয়ে আল ফেইয়ার বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি।


লিওনেল মেসির ক্যারিয়ার গোল এখন ৮৯৮টি। দ্রুততম ৯০০’র মাইলফলকে পা  রাখতে আর ২ গোল চাই তাঁর।



    শেয়ার করুন: